টিকটিকির শ্বাস প্রক্রিয়া একমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকটিকি
টিকটিকি

পাখি ছাড়া অধিকাংশ প্রাণীর শ্বাস-প্রশ্বাস দ্বিমুখী প্রক্রিয়ায় (টাইডাল) সম্পন্ন হয়। তবে যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীদের নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, টিকটিকিজাতীয় সরীসৃপের ফুসফুসে বায়ুপ্রবাহ একমুখী। ফলে পৃথিবীতে ব্যাপক হারে প্রাণী বিলুপ্তির পরও কিছু প্রজাতি কীভাবে টিকে থাকার পাশাপাশি বিকশিত হয়েছে, তা নিয়ে বিজ্ঞানীদের নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়েছে। মানুষসহ অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে শ্বাসনালি মাধ্যমে গৃহীত বায়ু প্রথমে ফুসফুসের ক্ষুদ্র রন্ধ্র পর্যন্ত প্রবাহিত হয়। সেখান থেকে অক্সিজেন রক্তপ্রবাহে মিশে যায়। আর রক্তপ্রবাহ থেকে কার্বন ডাই-অক্সাইড ওই বায়ুর সঙ্গে শ্বাসনালি দিয়ে বেরিয়ে যায়। তবে পাখিদের ক্ষেত্রে ব্যতিক্রম—বায়ু শ্বাসনালি দিয়ে প্রবেশ করে ফুসফুসের ভেতর দিয়ে একমুখী প্রবাহের পর একই পথে বেরিয়ে যায়। এএফপি।