টিকিট নিয়ে চিরুনিবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শুনলাম সবাই তোর কাছ থেকে টিকিট নিচ্ছে। আমাদেরও দুইটা টিকিট লাগবে। টিকিট দিবি কি না বল?।

আহা ভাইটি, টিকিট লাগবে সেটা হাসিমুখে বললেই পারো। এই যে আমাকে দেখো, সব সময় কেমন মিষ্টি করে হাসি।

আর হাসি না এলে আয়নার দিকে তাকাই। নিজের চেহারা দেখলেই হাসি পায়। হা হা হা! বোঝো নাই ব্যাপারটা?

সে কি নাবিলা, সবাই আয়নাবাজির টিকিট খুঁজছে। আর তুমি বাজারে ইলিশ খুঁজছ? তাও একা। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা?

আর বলবেন না, চঞ্চল ভাই। এক মাস ধরে ইলিশ-ডায়েটে আছি। সকালে ইলিশের জেলি দিয়ে পাউরুটি, দুপুরে ইলিশের হালুয়া, সন্ধ্যায় ইলিশ-নুডুলস, আর রাতে স্রেফ এক গ্লাস ইলিশের জুস।

আচ্ছা! ওপরে আমার গানের লাইন থেকে চুরি করে ডায়লগ বসানো হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি।

হুহ্‌, গান যেন সে একাই গায়। আমরাও পারি...নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই...চামচাগুলারে কইসিলাম আয়নাবাজি ছবির টিকিট আনতে, গাধাগুলা বাংলাদেশ টু ইংল্যান্ড প্লেনের টিকিট নিয়ে আসছে।

ওরে মূর্খ, ওইটা প্লেনের টিকিট না। বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচের টিকিট!