প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল বুধবার আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, তরুণ প্রজন্মকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তিতে সম্পৃক্ত হতে হবে। তথ্যপ্রযুক্তির জ্ঞান ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। অবাধ তথ্যপ্রবাহের কারণে এখন সব কিছুই প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। তাই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। নিজেকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে। শহরের আইটি সফট কম্পিউটার একাডেমিতে অনুষ্ঠিত সেমিনারে প্রতিষ্ঠানের পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নুরুল ইসলাম, তরুণ আইনজীবী মলয় চক্রবর্তী, শিক্ষক কৃষ্ণরঞ্জন আচার্য, আইটি সফটের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, প্রশিক্ষক লায়লা পারভিন বক্তৃতা করেন। —খলিল রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি