টিপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি-মেইলের স্বাক্ষরে ছবি জি-মেইলে স্বাক্ষর হিসেবে ছবি বা লেখার ফন্ট পরিবর্তন সুবিধা যুক্ত হয়েছে। একাধিক অ্যাকাউন্ট যুক্ত থাকলে আলাদা স্বাক্ষর ব্যবহার করা যাবে। এ জন্য Settings-এ গিয়ে General ট্যাবে Signature অংশে ইচ্ছামতো স্বাক্ষর বানিয়ে নিন। ছবি যুক্ত করতে চাইলে Insert Image বাটনে ক্লিক করে যুক্ত করতে পারেন। ছবির জন্য ওয়েব লিংক ব্যবহার করতে হবে। একাধিক অ্যাকাউন্ট যুক্ত করা থাকলে No signature-এর নিচে ড্রপডাউন থেকে অ্যাকাউন্ট পরিবর্তন করে আলাদা স্বাক্ষর তৈরি করে সেইভ করলেই হবে। মেহেদী আকরাম