টিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইল পিডিএফে রূপান্তর করুনপোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) বেশ জনপ্রিয় ফাইল ফরম্যাট। যেকোনো ধরনের ডকুমেন্টকে পিডিএফে রূপান্তর করা যায়। পিডিএফ ফাইল দেখার জন্য দরকার পিডিএফ রিডার। অ্যাডোবির পাশাপাশি বিভিন্ন পিডিএফ রিডার বিনামূল্যে পাওয়া যায়। এর মধ্যে স্লিম পিডিএফ রিডারের সাইজ মাত্র ১ দশমিক ৪৩ মেগাবাইট। ফ্রি এই সফটওয়্যারটি www.investintech.com/resources/freetools/slimpdfreader থেকে নামানো (ডাউনলোড) যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর প্রোগ্রামস ফোল্ডার থেকে ইনস্টল করে ফোল্ডারটি কপি করে বহনযোগ্য হিসেবেও ব্যবহার করা যাবে। মেহেদী আকরামদ্রুত বন্ধ করুন কম্পিউটারঅনেক সময় দ্রুত কম্পিউটার বন্ধের প্রয়োজন হয়। কিন্তু চলতি প্রোগ্রামের কারণে তা সম্ভব হয় না। ‘সুপার ফাস্ট’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার বন্ধ করা যায়। মাত্র ৩৫১ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-fast-shutdown-software.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। এরপর থেকে ডেস্কটপে Super Fast Shutdown আইকনে ক্লিক করলে কম্পিউটার দ্রুত বন্ধ হবে এবং Super Fast Reboot-এ ক্লিক করলে দ্রুত রিস্টার্ট হবে। দ্রুত ফাইল কপি পেস্ট করুন নানা কারণে কম্পিউটারে বিভিন্ন রকমের ফাইল কপি পেস্ট করতে হয়। অনেক সময় ফাইল কপি পেস্টের প্রক্রিয়াটি ধীরগতির মনে হয়। এ রকম মনে হলে ‘সুপার কপিয়ার’ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ৪৭৫ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-copier-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন। সফটওয়্যারটি ইনস্টল করলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যার ফলে কম্পিউটারে কোনো ফাইল/ফোল্ডার কপি/পেস্ট কিংবা মুভ করলে তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে সম্পন্ন হবে।