টিপস
সফটওয়্যার ছাড়া ফোল্ডারের পাসওয়ার্ডসফটওয়্যার ছাড়াও ফোল্ডারের গোপন নম্বর (পাসওয়ার্ড) দেওয়া যায়। সে জন্য যে ফোল্ডারটির গোপন নম্বর দিতে চান, সেই ফোল্ডারের ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন। এবার Send to অপশনের Compressed (zipped) Folder-এ ক্লিক করুন। এতে ফোল্ডারটি Zip Folder-এ রূপান্তরিত হবে। এখন এই zip Folder-এ মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (zipped) Folder-এ ক্লিক করুন। এখন নতুন যে উইন্ডোটি আসবে, সেখানে যেকোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান মাউসে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং password ও confirm password-এ একই গোপন নম্বর দিয়ে ok করুন। তারপর ফোল্ডার Open করে দেখুন আপনার password হয়ে গেছে। খান খলিলফায়ারফক্সে ডাউনলোড ইন্টারনেটে কোনো ফাইল নামানোর (ডাউনলোড) সময় কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে গেলে পরে ওই ফাইলটি নতুন করে নামাতে হয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ‘ডাউন দেম অল’ নামের একটি প্রোগ্রামের (অ্যাড-অনস) সাহায্যে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রোগ্রামটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/201 ঠিকানা থেকে নামিয়ে নিন। খালেদ মাহমুদ খান