টিপস
সি ড্রাইভের ফাঁকা স্থান বাড়াবেন যেভাবেপ্রথমে সি ড্রাইভে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Disk clean up-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডোটি আসবে, সেটির প্রতিটি চেক বক্সে ঠিক চিহ্ন দিয়ে ok করুন। একইভাবে প্রতিটি ড্রাইভ ক্লিন করতে পারেন। এখন My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ ঠিক চিহ্ন দিয়ে ok-তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন। দেখবেন, আপনার কম্পিউটারে ফাঁকা অংশের পরিমাণ অনেক বেড়ে গেছে।মো. আমিনুর রহমানকিবোর্ডে মাউসের ব্যবহারকিবোর্ডে মাউসের ব্যবহার করা যায়। এ জন্য start>control panel>Accessibility options> mouse অপশনে যেতে হবে। এখানে use mouse keys অপশনকে চেক করে apply > ok দিতে হবে। কিবোর্ডের num Lock বাটন on করে 2, 4, 6, 8 বাটন দ্বারা নেভিগেশন এবং 5 বাটন দ্বারা ক্লিক করা যাবে। কিবোর্ডের ডানপাশে 4 প্রেস করে বাঁ দিকে, 6 প্রেস করে ডান দিকে, 2 প্রেস করে নিচের দিকে এবং 8 প্রেস করে ওপরের দিকে কার্সর পয়েন্টকে মুভ করতে পারেন। 5 প্রেস করলে Enter বাটনের কাজ করবে। কমান্ডটি বাতিল করতে উপরের পদ্ধতিটি অবলম্বন করুন।মো. শফিকুর রহমান ফেসবুকে ভিডিও ডাউনলোডফেসবুকে অনেকেই ভিডিও প্রকাশ করেন, যেগুলো সরাসরি ফেসবুকে দেখা গেলেও নামানোর (ডাউনলোড) কোনো সুবিধা থাকে না। ফেসবুকের কোনো ভিডিও ডাউনলোড করতে চাইলে যে ভিডিওটি নামাতে চান, সেটিতে ডান বাটনে ক্লিক করে ভিডিওটির ওয়েবঠিকানা কপি করুন। এরপর http://facebookvideodown.com ঠিকানায় প্রবেশ করে সেখানে Enter the video link বক্সে কপি করা ঠিকানাটা পেস্ট করুন এবং download-এ ক্লিক করুন। মনিটরে নতুন একটি উইন্ডো এলে ভিডিও ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন ভিডিও ফাইলটি হার্ডডিস্কের কোথায় সেভ করবেন, তা নির্বাচন করুন।সাজিদুল হক