টিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকেব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে প্রকাশ করা যায়। এ জন্য প্রথমে ফেসবুকে লগইন করে নিন। এরপর নিচের স্ট্যাটাসবার থেকে notes-এ যান। এখন ডান পাশের Notes Settings / Import a blog অপশনে ক্লিক করে Import-এ যান। এখন Web URL লেখা বক্সে আপনার ব্লগের ঠিকানা লিখুন। এরপর Start Importing /Confirm Import বাটনে ক্লিক করুন। পরে ওই ব্লগে কোনো লেখা পোস্ট করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে চলে আসবে। পিসি থেকে ইউএসবি যন্ত্রে ফাইল কপি হবে না!অনেক সময় বিভিন্ন কারণে কম্পিউটারে ইউএসবি ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। অনেক সময় অনেকে বিনা অনুমতিতে কম্পিউটার থেকে ফাইল কপি করে পেনড্রাইভ/মেমোরি কার্ডে নিয়ে নেয়। ‘ইউএসবি রাইট প্রোটেক্টর’ নামে একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। মাত্র ৪৯১ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/?45j5x348yzw5t3m ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করুন। সফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি চালু করে USB Write Protection On বাটন নির্বাচিত করে Close করুন। এখন আর আপনার কম্পিউটার থেকে কোনো ফাইল ইউএসবি ড্রাইভে কপি করা যাবে না। আগের অবস্থায় ফিরে যেতে সফটওয়্যারটি চালু করে USB Write Protection off বাটন নির্বাচিত করে Close করুন, তাহলে কম্পিউটার থেকে ইউএসবি ড্রাইভে ফাইল কপি করা যাবে।খালেদ মাহমুদ খান মাই কম্পিউটারে রিফ্রেশএ জন্য প্রথমে My couputer Open করে View-তে ক্লিক করে Toolbars থেকে Customize-এ যেতে হবে। এরপর বাম পাশ থেকে Refresh নির্বাচন করে Add বাটনে ক্লিক করতে হবে। Refresh বাটনকে টুলবারের বামে বা ডানে নেওয়ার জন্য ডানপাশ থেকে Refresh নির্বাচন করে Move Up বা Move Down বাটনে ক্লিক করতে হবে। তারপর Text options বক্স থেকে Show text lebels নির্বাচন করে ডান পাশ থেকে Close বাটনে ক্লিক করতে হবে। মো. শফিকুর রহমান, রাঙামাটি