টিপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্টার বন্ধ করুন ঠিকভাবেকম্পিউটারকে নিয়ম মেনে সঠিকভাবে শাটডাউন করা যেমন জরুরি, প্রিন্টারকেও তেমনি নিয়ম মেনে বন্ধ করা জরুরি। প্রিন্টারের পাওয়ার বাটন চেপে এটি বন্ধ করলে প্রিন্টার হেডকে পরের প্রিন্টিংয়ের জন্য সঠিক জায়গামতো রেখে তারপর প্রিন্টারটি বন্ধ হয়। কিন্তু আপনি যদি পাওয়ার বাটন না চেপে সরাসরি প্রিন্টার কেব্ল খুলে ফেলেন বা পাওয়ার সুইচ অফ করে দেন, তাহলে সঠিক শাটডাউন-প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হয়, যা নিশ্চিতভাবেই প্রিন্টারের ক্ষতি করে। কাজেই সরাসরি কখনোই কে্বল বা সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে প্রিন্টার শাটডাউন করবেন না। মো. শফিকুর রহমানরাঙামাটি সদর, রাঙামাটি