টিপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ারফক্সের ভার্চুয়াল কি-বোর্ডকি-বোর্ডে নানা সমস্যার কারণে অথবা অন্য ভাষা লেখার জন্য ভার্চুয়াল কি-বোর্ডের প্রয়োজন হয়। মজিলা ফায়ারফক্সে ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এ জন্য http://addons.mozilla.org/en-US/firefox/addon/748 ঠিকানা থেকে Greasemonkey নামের প্রোগ্রাম নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। এখন http://userscripts.org/scripts/show/10974 ঠিকানা থেকে ভার্চুয়াল কি-বোর্ডটি ইনস্টল করতে হবে। এর পর থেকে যেকোনো টেক্সট বক্সে দুই ক্লিক করলে কি-বোর্ড দেখা যাবে। বাংলা ও ইংরেজিসহ ৩৪টি ভাষা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এই কি-বোর্ডে। খালেদ মাহমুদ খান