টিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দার কি-বোর্ডকি-বোর্ড কম্পিউটারের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। কি-বোর্ড নষ্ট হয়ে গেলে তৎক্ষণাৎ বিকল্প কি-বোর্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে পর্দার (অন-স্ক্রিন) কি-বোর্ড। এ জন্য প্রথমে কম্পিউটার চালু করে Start manu-এ যান। তারপর Start manu থেকে All Programs-এ যান। Accessories-এ ক্লিক করে Accessibility-এ ক্লিক করুন। সবশেষে On-Screen Keyboard-এ ক্লিক করেন। চলে আসবে অন-স্ক্রিন কি-বোর্ড। এ ছাড়া অন্য উপায়ে Start\Run-এ ক্লিক করুন। OSK লিখে এন্টার করলেও অন-স্ক্রিন কি-বোর্ড পাওয়া যাবে। আছিব চৌধুরীএক্সেল জানাবে আপনার বয়সমাইক্রোসফট এক্সেলের সাহায্যে তৈরি করা একটি ফাইলের সাহায্যে আপনি নির্ভুলভাবে বয়স গণনা করতে পারেন। ‘এজ ক্যালকুলেটর’ নামের এই এক্সেল ফাইলটি http://tnyme.com/d ঠিকানা থেকে নামিয়ে নিন। ফাইলটি ওপেন করে Current date লেখা বক্সে পর্যায়ক্রমে দিন, মাস লিখুন (অর্থাৎ আজকের দিন, তারিখ, সাল)। এরপর Date of birth লেখা বক্সে পর্যায়ক্রমে আপনার জন্মদিন, তারিখ ও সাল লিখুন। এরপর Age লেখা বক্সে ক্লিক করলেই দিন, তারিখ ও মাসের হিসাবে আপনার প্রকৃত বয়স বের হয়ে যাবে। এই নিয়মে যে কারও বয়স গণনা করতে পারবেন। খালেদ মাহমুদ খান মাউস দিয়ে একাধিক ফাইল নির্বাচনউইন্ডোজ ৭ ও ভিস্তা অপারেটিং সিস্টেমে CTRL কি ছাড়াই মাউস দিয়ে একাধিক ফাইল নির্বাচন করা ব্যবস্থা আছে। এ জন্য কম্পিউটারে গিয়ে Organize থেকে Folder Option-এ ক্লিক করে সেটি খুলে View ট্যাব থেকে Use check boxes to select items-এ টিক চিহ্ন দিয়ে দিলে প্রতিটি ফাইলের পাশে চেক বক্স দেখা যাবে। এবার যে যে ফাইল দরকার, তার বাঁ পাশে টিক চিহ্ন দিলে ওই ফাইল নির্বাচন সম্পন্ন হবে এবং সেটি কপি বা সরানো যাবে।বড় লিংক ছোট করার ওয়েবসাইটওয়েবসাইটের বড় লিংক ছোট করার সুবিধা নিয়ে তৈরি হয়েছে নতুন একটি ওয়েবসাইট। এতে যেকোনো ওয়েবসাইটের বড় লিংক ছোট করে ব্যবহার করা যাবে। ঠিকানা: http://tnyme.com।