টিভি কিনলে স্মার্টফোন!

বাংলা নতুন বর্ষ ১৪২২ উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ টিভি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার। প্রতিটি স্যামসাং টিভি ক্রয়ে গ্রাহকেরা প্রতিদিন জিতে নিতে পারেন স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬। এ ছাড়াও সুযোগ থাকছে নির্দিষ্ট মডেলে মূল্যছাড়ও রয়েছে। এক বিজ্ঞপ্তিতে স্যামসাং এ তথ্য জানিয়েছে।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসকাউন্ট অফারের আওতায় প্রতিটি স্যামসাং টিভি মডেল ৩২ ইএইচ ৪০০৩,৩২ এইচ ৪১০০, ৪০ ইএএইচ ৫০০০ এবং ৪০ এইচ ৫১০০ ক্রয়ে থাকছে নিশ্চিত ডিসকাউন্ট।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সি এস মুন বলেন, ‘স্যামসাং ইলেকট্রনিকস এ আমাদের সার্বক্ষণিক প্রচেষ্ট থাকে যেন গ্রাহকদের সবচেয়ে অভিনব পণ্য প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রাকে সহজ করা সম্ভব হয়। আর এই কারণে আমরা সর্বাধুনিক টিভি মডেল নিয়ে এসেছি গ্রাহকদের জন্য সেরা টিভি অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যেই।’
স্যামসাং স্টোর ছাড়াও স্যামসাং এর নিবন্ধিত পরিবেশক ট্রান্সকম ডিজিটাল, সিঙ্গার, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল এবং র্যাঙ্গসের শোরুমে এই অফারটি পাওয়া যাবে।