টিভি, ফ্রিজ, এসিতেও টাইজেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইজেনচালিত স্মার্টটিভি
টাইজেনচালিত স্মার্টটিভি

ইন্টারনেট সংযোগ-সুবিধার স্মার্ট গৃহস্থালি পণ্য বাজারে আনবে স্যামসাং। স্মার্ট রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও ওয়াশিং মেশিনের মতো পণ্যগুলোতেও ইন্টারনেট-সুবিধা চালু করার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা। নতুন এই পণ্যগুলোতে ব্যবহৃত হবে টাইজেন অপারেটিং সিস্টেম। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।

ইন্টারনেট অব থিংস (আইওটি) বা সব যন্ত্রেই ইন্টারনেট-সুবিধার এই ধারণা বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে স্যামসাং। ইতিমধ্যে টাইজেনচালিত স্মার্টফোন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এবার স্যামসাংয়ের তৈরি অন্যান্য স্মার্ট পণ্যেও এই অপারেটিং সিস্টেম ব্যবহারের পরিকল্পনা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
স্যামসাং জানিয়েছে, টাইজেন অপারেটিং সিস্টেম শুধু ফোনের জন্য তৈরি করা হয়নি; গৃহস্থালি পণ্যগুলো যাতে ইন্টারনেট ব্যবহার করে পরস্পরের মধ্যে যোগাযোগ করতে পারে, তার জন্য এই অপারেটিং সিস্টেমটিকে কাজে লাগানো হবে।
স্যামসাংয়ের কনজু৵মার ইলেকট্রনিকস বিভাগের প্রধান বিকে উন জানিয়েছেন, ‘আমরা টাইজেনচালিত টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনারসহ অন্যান্য গৃহস্থালি পণ্য এ বছর থেকেই উন্মুক্ত করতে যাচ্ছি। ভবিষ্যতে ইন্টারনেট অব থিংসের ব্যবহার বেড়ে যাবে, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগে আমরা যেমন ফিচার ফোন থেকে স্মার্টফোনে এসে শীর্ষস্থান দখল করতে পেরেছিলাম, সেভাবেই ইন্টারনেট অব থিংসের ক্ষেত্রেও আগেভাগে শুরু করতে চাই।’

গত মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজু৵মার ইলেকট্রনিক শোতে প্রথম টাইজেনচালিত স্মার্টটিভি উন্মুক্ত করেন বিকে উন। এ উদ্যোগ ছাড়াও টাইজেনচালিত সাশ্রয়ী দামের স্মার্টফোন বাজারে ছেড়েছে স্যামসাং।
৩ ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে প্রথম টাইজেনচালিত স্মার্টফোন গ্যালাক্সি জেড ১ উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ৫ ফেব্রুয়ারি থেকে ৬ হাজার ৯০০ টাকায় বিক্রি হবে টাইজেনচালিত এই ফোন।
স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন বলেন, ‘বাংলাদেশের স্মার্টফোন বাজার ক্রমেই পরিবর্তিত হচ্ছে। তবে এখনো প্রচুর মোবাইল ফোন ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করেন। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য আমরা স্যামসাং জেড ১ স্থানীয় চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে। এর ফলে বর্তমান ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য স্মার্টফোন ব্যবহার সহজ হবে।’
টাইজেন হচ্ছে লিনাক্সভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরতা কমাতে টাইজেন অপারেটিং সিস্টেম তৈরি করছে স্যামসাং।
আরও পড়ুন: