টিভি বিক্রিতে স্যামসাং শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি বিক্রিতে ১০ বছর ধরে প্রথম স্থান দখল করে আসছে স্যামসাং ইলেকট্রনিকস। বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইএইচএসের প্রকাশিত ‘টিভি সেটস ইনটেলিজেন্স সার্ভিস—প্রিমিয়াম’ শিরোনামের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। এতে ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত টিভির বিশ্ববাজারের বার্ষিক বিক্রয়ের পরিমাণ, মোট রাজস্বসহ শীর্ষ তিন নির্মাতাপ্রতিষ্ঠানের ক্রম প্রকাশিত হয়।

স্যামসাং বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস ফিরোজ মোহাম্মদ বলেন, ‘এ মাসের শেষে স্যামসাং বাংলাদেশ ২০১৬ মডেলের টিভিগুলো বাংলাদেশের বাজারে নিয়ে আসবে।’ বিজ্ঞপ্তি