টিভিতে নেই প্রশান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসে কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরে ক্লান্তি দূর করার আশায় টেলিভিশনের সামনে বসে কোনো প্রশান্তি মেলে না। বরং নিজের মধ্যে তখন একধরনের ব্যর্থতার বোধ তৈরি হয়। জার্মানি ও নেদারল্যান্ডসের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তাঁদের গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব কমিউনিকেশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, টেলিভিশন দেখে বা কম্পিউটারে গেমস খেলে কর্মজীবীদের ক্লান্তি ও মানসিক চাপ দূর করার চেষ্টায় সাফল্যের পরিবর্তে বিপরীত ফল পাওয়া যায়। তাই প্রশান্তি পাওয়ার জন্য যোগব্যায়াম বা মেডিটেশনের মতো চর্চা করা যেতে পারে। জার্মানির জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটি মাইনজ এবং নেদারল্যান্ডসের ভিইউ ইউনিভার্সিটি আমস্টারডামের গবেষক দল মোট ৪৭১ জন কর্মজীবীর ওপর জরিপ চালান। গবেষক লিওনার্ড রিনেকে বলেন, স্মার্টফোন ও মোবাইল ইন্টারনেটের এই যুগে টেলিভিশনের মতো মাধ্যম মানুষকে শূন্যতার অনুভূতি দিতে পারে। টেলিগ্রাফ।