টিভিতেই থাকছে ক্যামেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং এবার তাক লাগানো খবর উপহার দিতে যাচ্ছে। তারা এবার টেলিভিশনের জন্য আলাদা ক্যামেরা তৈরি করেছে। নতুন এ ক্যামেরার নাম হবে ‘ইন-টাচ টিভি ক্যামেরা’। স্যামসাং কর্তৃপক্ষ বলেছে, নতুন উদ্ভাবিত এ ক্যামেরায় ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। এ ক্যামেরা সাধারণ টিভিতেও সংযোগ করা যাবে। ক্যামেরায় থাকবে বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম, মাইক্রোফোন, ওয়াইফাই এবং কোয়ার্টি রিমোট কন্ট্রোল। মজার ব্যাপার হলো, ইন-টাচ টিভি ক্যামেরায় এইচডিএমআই পোর্ট ব্যবহার করে যেকোনো টিভিতে সংযুক্ত করলেই স্মার্ট টিভির রূপ নিতে পারবে। তা ছাড়া ডিভাইসটি যেকোনো টিভিতে ব্যবহার করে সহজেই স্কাইপ, ইউটিউবে ভিডিও দেখাসহ ওয়েবসাইটও ব্রাউজিং করা যাবে। নতুন এ ইন-টাচ টিভি ক্যামেরার দাম পড়বে ১৯৯ ডলার বা ১২০ পাউন্ড। এ বছরের মার্চ মাসেই ক্যামেরাটি বাজারে আসবে বলে কর্তৃপক্ষ আশা করছে। —টাইমস অব ইন্ডিয়া এবং টিথ্রি অবলম্বনে প্রদীপ সাহা