টিম কুকের পকেটে কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অ্যাপলের যন্ত্রাংশ তৈরিতে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। ছবি: টুইটার।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অ্যাপলের যন্ত্রাংশ তৈরিতে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। ছবি: টুইটার।

কেমন হবে আইফোন ৮? অ্যাপল-ভক্তদের মনে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে নিশ্চয়ই। ইতিমধ্যে অ্যাপলের নতুন স্মার্টফোন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে অনলাইনে। বেশ কিছু ডামি বা কাল্পনিক নকশার আইফোন ৮ বিভিন্ন ভিডিওতে দেখেছেন অনেকে।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের নতুন ফোন গোপনে কারখানায় তৈরি হচ্ছে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক নিশ্চয়ই নতুন আইফোন সবার আগে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। সম্প্রতি তারই এক ঝলক দেখা গেল! তিনি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, অ্যাপলের যন্ত্রাংশ তৈরিতে যুক্ত একটি দলের সঙ্গে কথা বলছেন টিম কুক। ছবিতে তাঁর পকেটে দীর্ঘাকার একটি ফোনের আকৃতি ফুটে উঠেছে। অনেকেই মনে করছেন, এটিই হতে পারে সেই প্রতীক্ষিত আইফোন ৮।

অবশ্য টিম কুকের পকেটে থাকা ফোনসদৃশ ডিভাইসটি সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করেনি অ্যাপল। এটা আইফোন ৭ বা অন্য কোনো যন্ত্রও হতে পারে।

তবে একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, এটা আইফোন ৭-এর চেয়ে বেশি লম্বা। আবার ৭ প্লাসের চেয়ে বেশি সরু।

আগে ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আইফোন ৮-এর মাপ হবে আইফোন ৭এস ও ৭এস প্লাসের মাঝামাঝি।

টিম কুকের পকেটে যা-ই থাকুক না কেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন আইফোনের ঘোষণা দিতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোনের দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার।

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।