টুইটারে এক কোটির দ্বারপ্রান্তে কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের ফুটবলার কাকা এবার টুইটারে গোলের রেকর্ড গড়ছেন! বিষয়টি কি খানিক ধন্দে ফেলল? জানা গেছে, শিগগিরই এক কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে তঁার টুইটার অ্যাকাউন্ট। ক্রীড়াবিদ হিসেবে টুইটারে তিনিই প্রথম এই মাইলফলক স্পর্শ করবেন। আর এ মাইলফলক স্পর্শ করতে মাত্র ২৩ হাজার ফলোয়ারের ঘাটতি রয়েছে রিয়াল মাদ্রিদ ক্লাবের এই তারকা ফুটবলারের।টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে, এমন ব্যক্তিদের তালিকায় ফুটবলার কাকার অবস্থান ১৭। তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থান যথাক্রমে লেডি গাগা ও জাস্টিন বিবারের। তঁাদের টুইটার ফলোয়ার এর মধ্যে দুই কোটি ছাড়িয়ে গেছে।ক্রীড়াবিদ হিসেবে টুইটার ফলোয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কাকার সতীর্থ রিয়াল মাদ্রিদ ক্লাবের ক্রিস্টিয়ানো রোনালদো। তঁার ফলোয়ার প্রায় ৯০ লাখ। ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকারের টুইটার ফলোয়ার প্রায় ২৩ লাখ।ফুটবলার কাকা তঁার টুইটার অ্যাকাউন্টে ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় টুইট করেন। প্রতিদিন গড়ে প্রায় দুইবার টুইট করেন কাকা। দলের সতীর্থ ও নিজের ছবি পোস্টের পাশাপাশি অনেক সময় ফলোয়ারদের সঙ্গেও টুইট বিনিময় করেন তিনি। কাকার টুইটার অ্যাকাউন্ট @KAKA