টুইটারে একটু জায়গা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটার
টুইটার

১৪০ অক্ষরে টুইট করার সীমাটাকে আরেকটু বাড়াচ্ছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারে ব্যবহারকারী বাড়াতে তাদের আরেকটু বড় আকারের বার্তা লেখার এই সুযোগটিকে বিশাল পরিবর্তন হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
গতকাল মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, ইউজারনেম ও মিডিয়া অ্যাটাচমেন্টগুলোকে আর ১৪০ অক্ষরের মধ্যে ধরা হবে না। মিডিয়া অ্যাটাচমেন্ট হিসেবে ছবি, ভিডিও প্রভৃতিকে বুঝিয়েছে টুইটার। এ ছাড়া @names-কেও অক্ষর হিসেবে ধরা হবে না।
টুইটারে টুইটের সুবিধা বাড়ানো ছাড়াও একটি নতুন রিটুইট বাটন যুক্ত করছে টুইটার কর্তৃপক্ষ, যা ব্যবহারকারীকে তাদের টুইট কোটেশন আকারে ব্যবহারের সুযোগ দেবে। টুইটার ব্লগে এ তথ্য জানানো হয়েছে।