টুইটারে @ এবং # চিহ্ন বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের জনপ্রিয়তা ধীরে ধীরে বেশ বেড়েই চলেছে। আর টুইটারে সবচেয়ে বেশি ব্যবহূত ও জনপ্রিয় দুটি চিহ্ন হচ্ছে অ্যাট (@) এবং হ্যাসট্যাগ (#)। তবে এবার এ দুটির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে।
মূলত কাউকে সরাসরি খুঁজতে কিংবা বার্তা দিতে অ্যাট চিহ্ন দিয়ে দেওয়া হয়। এতে করে ওই ব্যবহারকারী নোটিফিকেশন পান। এ ছাড়া একই সঙ্গে নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্যগুলো একসঙ্গে পেতে কিংবা সহজেই অনেকের কাছে পৌঁছাতে জুড়ি নেই হ্যাসট্যাগের। তাই অনেকেই এ চিহ্ন দুটির কাজ ছাড়া টুইটার কল্পনাই করতে পারেন না।
তবে ব্যাপারটি এখন না হলেও ভবিষ্যৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টুইটারের সংবাদ বিভাগের প্রধান ভিভিয়ান স্কিলার সম্প্রতি এ দুটি চিহ্ন বাদ দেওয়ার বিষয়ে আভাস দিয়েছেন বলেও জানা গেছে। সম্প্রতি সংবাদপত্রের অ্যাসোসিয়েশনের এক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা টুইটারের এ চিহ্ন দুটিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে আগ্রহী।’
তবে চিহ্ন দুটি সরে গেলেও এর বিকল্প হিসেবে নতুন কিছুই আসছে বলে মনে করা হচ্ছে। তবে সেটি কী হতে পারে, সে বিষয়ে কিছু জানা যায়নি। মাত্র ১৪০ শব্দের মধ্যে খুদে ব্লগ লেখার এ ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যের সংখ্যা ৫০ কোটির বেশি, যাঁরা প্রতিদিন ৩৪ কোটি টুইট পোস্ট করেন।
—টাইমস অব ইন্ডিয়া