টুইটারে এলেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী হওয়ার আগে টুইটারকে তেমন পাত্তা না দিলেও সম্প্রতি মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাঁর টুইটার অ্যাকাউন্টটির ঠিকানা হচ্ছে- @David_Cameron ৬ অক্টোবর ব্যক্তিগত অ্যাকাউন্টটি চালুর পর প্রথম টুইটে ডেভিড ক্যামেরন জানিয়েছেন, আমি কনজারভেটিভ দলের নেতা হিসেবে টুইটার ফিডের মাধ্যমে দলটির বার্ষিক সম্মেলন শুরু করছি। তবে এতে খুব বেশি টুইট করা নাও হতে পারে। এর আগে ডেভিড ক্যামেরনের যাবতীয় টুইট প্রধানমন্ত্রীর অফিসের টুইটার অ্যাকাউন্ট @Number10gov থেকে করা হত। সম্প্রতি কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলন শুরুর আগে তিনি তাঁর ব্যক্তিগত এ টুইটার অ্যাকাউন্ট খুলেছেন।টুইটারে অ্যাকাউন্ট খোলার পর ডেভিড ক্যামেরনের ফলোয়ার সংখ্যা ইতিমধ্যে ৯০ হাজার ছাড়িয়েছে।এদিকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ডেভিড ক্যামেরনের আগে যুক্তরাজ্যের পার্লামেন্টের ৩৬৯ জন সদস্য টুইটারে যোগ দিয়েছিলেন। তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে টুইটারের ৩৭০ তম সদস্য হলেন।