টুইটারে দুই কোটিরও বেশি 'বট'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটার ব্যবহারকারী ক্রমশ বাড়ছে। কিন্তু এর মধ্যেও বড় একটি সমস্যায় পড়েছে মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার কর্তৃপক্ষ। সমস্যা হচ্ছে, ২৭ কোটি ১০ লাখ টুইটার ব্যবহারকারীর মধ্যে দুই কোটি ৩০ লাখই ‘বট’। টুইটারে ‘বট’ হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে টুইট করতে পারে। টুইটার কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, মোট সক্রিয় টুইটার ব্যবহারকারীদের মধ্যে সাড়ে আট শতাংশ হচ্ছে বট বা কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এতে মানুষের কোনো সাহায্য লাগে না। টুইটারে বিভিন্ন ধরনের বটই রয়েছে। কিন্তু টুইটারের বটের চেয়ে রক্ত মাংসের মানুষ ব্যবহারকারী প্রয়োজন বেশি।