টুইটারে নিজস্ব ফটো শেয়ারিং টুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার একটি নতুন ফটো শেয়ারিং টুল চালু করেছে। টুইটারে টুইটপিক ও ওয়াইফ্রগের মতো দুটি ফটো শেয়ারিং টুল ইতিমধ্যেই চালু আছে। নতুন এই টুল অনেকটাই টুইটপিক ও ওয়াইফ্রগের মতো। গত জুনে চালু হওয়া এই শেয়ারিং টুলটি ইতিমধ্যে টুইটারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।টুইটারের ওয়েব সাইটে "What's Happening?" বক্সে ক্লিক করলে নিচের দিকে একটি ক্যামেরা আইকন দেখা যাবে। টুইটার ব্যবহারকারীরা ওই আইকনে ক্লিক করে ছবি আপলোড করতে পারবেন। এই ফটো শেয়ারিং টুলটি তৈরি করেছে ফটোবাকেট নামের একটি প্রতিষ্ঠান। আর আপলোড হওয়া ছবির হোস্টও এই ফটোবাকেট। এতে ৩ মেগাবাইট পর্যন্ত ছবি আপলোড ও ১৪০ অক্ষর টুইট করা যাবে বলে জানা গেছে এ ক্ষেত্রে ৩ মেগাবাইট পর্যন্ত ছবি ও ১৪০ অক্ষর টুইট করা যাবে বলে জানা গেছে।তবে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এ মুহূর্তে সুবিধাটি কার্যকর হয়নি। শিগগিরই স্মার্ট ফোনে এই সেবা কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। অপর দিকে অ্যাপল এই সেবা কার্যকর করার জন্য মোবাইলে নতুন অপারেটিং সিস্টেম চালুর ব্যাপারে চিন্তাভাবনা করছে। ওয়েবসাইট।