টুইটারে প্রথম আলোর অ্যাকাউন্ট স্বীকৃতি পেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে প্রথম আলোর টুইটার অ্যাকাউন্ট স্বীকৃতি পেয়েছে৷ খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে গতকাল শনিবার থেকে প্রথম আলোর অ্যাকাউন্টের (www.twitter.com/ProthomAlo) পাশে নীল বৃত্তে সাদা টিক চিহ্ন দেখা যায়। এর মানে এটাই প্রথম আলোর প্রকৃত টুইটার অ্যাকাউন্ট৷
সাধারণত টুইটার বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসার অ্যাকাউন্টকে ‘অফিশিয়াল’ হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এর আগে বাংলাদেশে মাত্র দুটি টুইটার অ্যাকাউন্টে এই স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের গণমাধ্যম হিসেবে প্রথম আলোর টুইটার অ্যাকাউন্ট প্রথম এ স্বীকৃতি পেল। গতকাল পর্যন্ত টুইটারে প্রথম আলোর লাইক সংখ্যা তিন লাখ ৬১ হাজার৷