টুইটারে বাস্তব হলো স্বপ্নীলের স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশের স্বপ্নীল জৈন নামের এক তরুণকে সম্প্রতি বার্ষিক ৮০ লাখ ভারতীয় রুপি বেতনে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে খুদে ব্লগ হিসেবে পরিচিত টুইটার।ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-দিল্লিতে (আইআইটি-দিল্লি) কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করার পর টুইটারে কাজ করার এই সুযোগ পেলেন ২২ বছর বয়সী স্বপ্নীল। এক খবরে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। চলতি বছরের অক্টোবর মাস থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অফিসে কাজে যোগ দেবেন তিনি।টুইটারে নিয়োগ পাওয়া প্রসঙ্গে স্বপ্নীল জানিয়েছেন, ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-দিল্লিতে পড়ার সময়ই আমি টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে এ সুযোগ পেলাম। আমার স্বপ্ন ছিল ফেসবুক বা টুইটারের মতো প্রতিষ্ঠানে কাজ করার। আমি এ নিয়ে খুব খেটেছিও; আর তাই আমার স্বপ্ন পূর্ণতা পেল।’