টুইটারে রমজানের হ্যাশফ্ল্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান ও ঈদ উপলক্ষে এই হ্যাশফ্ল্যাগ চিহ্ন নতুন করে সংযোজন করেছে টুইটার।
রমজান ও ঈদ উপলক্ষে এই হ্যাশফ্ল্যাগ চিহ্ন নতুন করে সংযোজন করেছে টুইটার।

পবিত্র রমজান উপলক্ষে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে যুক্ত হয়েছে হ্যাশফ্ল্যাগ। গতকাল শুক্রবার ‘দ্য গার্ডিয়ান’-এর এক খবরে বলা হয়, আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে এই হ্যাশফ্ল্যাগ চিহ্ন নতুন করে সংযোজন করেছে টুইটার।

টুইটারে এখন থেকে #রমজান বা #ঈদ আরবি বা ইংরেজিতে টুইট করলেই এ-সংক্রান্ত বিশেষ ছবি (আইকন) ওই টুইটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আইকন হিসেবে বিশেষ করে অর্ধেক চাঁদ ও আরবি লিপি স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হয়ে যাবে। এর আগে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একইভাবে আইকন হিসেবে বিভিন্ন দেশের পতাকা যুক্ত করেছিল টুইটার।

নির্দিষ্ট কোনো বিষয়ে সব তথ্য একসঙ্গে পেতে কিংবা সহজেই অনেকের কাছে পৌঁছাতে হ্যাশট্যাগ যেভাবে কাজ করেছিল, ঠিক সেই কাজটিও হ্যাশফ্ল্যাগের মাধ্যমেই হয়ে যাবে।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই সপ্তাহে সারা বিশ্বের কমপক্ষে ১৫০ কোটি মুসলমান ধর্মীয় ক্যালেন্ডারে রমজান মাসটি পর্যবেক্ষণ করতে পারবেন এবং টুইটারে এ বিষয়ে টুইটও করতে পারবেন। গবেষণায় দেখা গেছে, গত বছর রমজান মাসে সারা বিশ্বে সাত কোটি ৪২ লাখ টুইট করা হয়েছিল।
হ্যাশফ্ল্যাগ ব্যবহার করে অনেকেই টুইটার থেকে ইফতার ও সেহরির সময়সূচিও জেনে নিতে পারবেন।