টুইটারে সেলফি তুলে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো, গ্রামীণফোন ও টুইটারের আয়োজনে ‘শেয়ার ইয়োর জার্সি লুক’ শীর্ষক প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। বিশ্বকাপ ফুটবল-২০১৪ উপলক্ষে সেলফি তোলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজধানীর বারিধারায় গ্রামীণফোন সেন্টারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ছবি: মনিরুল আলম
প্রথম আলো, গ্রামীণফোন ও টুইটারের আয়োজনে ‘শেয়ার ইয়োর জার্সি লুক’ শীর্ষক প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। বিশ্বকাপ ফুটবল-২০১৪ উপলক্ষে সেলফি তোলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজধানীর বারিধারায় গ্রামীণফোন সেন্টারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ছবি: মনিরুল আলম

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪ উপলক্ষে প্রথম আলো, গ্রামীণফোন ও টুইটার ‘শেয়ার ইয়োর জার্সি লুক’ শীর্ষক সেলফি তোলার এক প্রতিযোগিতার আয়োজন করেছিল।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আজ বৃহস্পতিবার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এ জন্য বিকেলে রাজধানীর বারিধারায় গ্রামীণফোন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিশ্বকাপ চলার সময়ে প্রথম আলো ও গ্রামীণফোনের টুইটার অ্যাকাউন্টে অংশগ্রহণকারীরা প্রিয় দলের জার্সি পরা সেলফি তুলে টুইট করেন। এর মধ্যে যাঁদের ছবি-টুইট সবচেয়ে বেশিবার রি-টুইট হয়েছে, তাঁদের প্রথম ২০ জনকে আজ পুরস্কৃত করা হয়েছে।

প্রথম আলো ১০ জন এবং গ্রামীণফোন ১০ জনকে পুরস্কৃত করে। এদের মধ্যে প্রথম ছয়জনের হাতে নোকিয়ার একটি স্মার্ট ফোন, প্রথম আলোর গিফট ব্যাগ ও গ্রামীণের থ্রিজি এক জিবি ইন্টারনেট প্যাকেজ এবং টুইটারের পক্ষ থেকে একটি করে পানির পট তুলে দেওয়া হয়।

চতুর্থ ও পঞ্চম হওয়া দুজন পুরস্কার হিসেবে প্রথম আলোর গিফট ব্যাগ ও গ্রামীণের থ্রিজি এক জিবি ইন্টারনেট প্যাকেজ এবং টুইটারের পক্ষ একটি করে হেড ফোন পান।

ষষ্ঠ থেকে দশম এই চারজন পুরস্কার হিসেবে পান প্রথম আলোর গিফট ব্যাগ ও গ্রামীণের থ্রিজি এক জিবি ইন্টারনেট প্যাকেজ।

অনুষ্ঠানে প্রথম আলোর যুব উন্নয়ন কর্মসূচির সমন্বয় মুনির হাসান, গ্রামীণফোনের ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার প্রধান জাকিয়া জেরিন ও ক্যাম্পেইন ম্যানেজার মাশফিক আলম, প্রথম আলো ডিজিটালের বিপণন নির্বাহী রুহুল আমিন রনি, অনন্যা শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।