টুইটারের কর্মীদের মেরে ফেলার হুমকি

খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের কর্মীদের মেরে ফেলার হুমকি দিয়েছে জিঙ্গ গ্রুপ ইসলামিক স্টেট (আইএস)। গত সপ্তাহে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্টোলো এ তথ্য জানিয়েছেন। আইএসের টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলায় এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সান-ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক সম্মেলনে কস্টোলো জানান, আইএস সদস্যদের টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার পর থেকেই কর্মীদের ক্রমাগত মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
অনেক দিন ধরেই টুইটারে নানা ধরনের বার্তা ছড়িয়ে দিচ্ছে আইএস। ব্যক্তিগত অ্যাকাউন্ট ছাড়াও গ্রুপ অ্যাকাউন্টের মাধ্যমেও কাজটি করে যাচ্ছিলেন আইএস সদস্যরা। সম্প্রতি অ্যাকাউন্টগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। আর সে সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠানটির নীতিমালা অনুসরণ করেই আইএসের অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হয়।
—এনডিটিভি অবলম্বনে কাজী আলম