টুইটারের নতুন মিউজিক অ্যাপ্লিকেশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণা করা হচ্ছে, শিগগিরই চালু হতে যাচ্ছে টুইটারের নতুন মিউজিক অ্যাপ্লিকেশন। এরই মধ্যে music.twitter.com ওয়েবপেজও খোলা হয়েছে। অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু জানায়নি টুইটার কর্তৃপক্ষ। গত বছর ‘উই আর হন্টেড’ নামের একটি সফটওয়্যার কোম্পানি কিনে নিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। উই আর হন্টেডের প্রতিষ্ঠাতা স্টিফেন ফিলিপস টুইটারের নতুন অ্যাপ্লিকেশন সম্পর্কে তথ্য দিয়েছিলেন গত মাসে। জানিয়েছে বিবিসি অনলাইন। স্টিফেন ফিলিপস জানিয়েছেন, নতুন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পছন্দের গান অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। কেবল টুইটারেই নয়, ফেসবুক কিংবা গুগল প্লাসের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটেও পছন্দের গান শেয়ার করার সুযোগ থাকবে এই অ্যাপ্লিকেশনে।