টুইটারের প্রধান নির্বাহীর অ্যাকাউন্ট আচমকা বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি

মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ২২ নভেম্বর তাঁর অ্যাকাউন্ট ১৫ মিনিট পর্যন্ত বন্ধ করে রাখে টুইটার কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তাঁর অ্যাকাউন্টটি দুর্বৃত্তদের হামলার লক্ষ্যবস্তু হওয়ার কিছু সময়ের জন্য ওই অ্যকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়।

অবশ্য টুইটার অ্যাকাউন্ট আচমকা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিকে ‘অভ্যন্তরীণ ভুল’ বলে উল্লেখ করে একটি টুইট করেন ডরসি। তিনি লেখেন, ‘আমার টুইটার আবার সেট করতে যাচ্ছি।’ তাঁর এই টুইটটি ২০০৬ সালে তাঁর করা প্রথম টুইট ‘জাস্ট সেটিংস আপ মাই টুইটার’ কথাটির সঙ্গে মিলে যায়।

সাধারণত টুইটার ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে পারেন কিন্তু একমাত্র টুইটার কর্তৃপক্ষ চাইলে কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে পারে। স্প্যাম, অ্যাকাউন্টে নিরাপত্তা-ঝুঁকি ও আপত্তিকর টুইটের কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়।
কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে বা দুর্বৃত্তরা হাতিয়ে নিলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
গত জুলাই মাসে টুইটারের প্রধান নির্বাহীর অ্যাকাউন্ট হ্যাক করেছিল আওয়ারমাইন নামের এক হ্যাকারগ্রুপ। এই গ্রুপটি গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কয়েকটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হ্যাক করেছিল। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।