টুইটারের ব্যবহারকারী ১৫ কোটি ৫০ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাৎক্ষণিক খুদে বার্তার (স্ট্যাটাস) জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট টুইটারের বর্তমান নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে! তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের এ সাইটটিতে কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোন, খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও স্ট্যাটাস দেওয়ার সুযোগ রয়েছে। ব্যবহারকারী বাড়ার মূল কারণ হিসেবে বলা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে টুইটারের ব্যবহারকারকে। টুইটারের প্রধান নির্বাহী ইভান উইলিয়াম বলেন, এটা সত্যিই একটি বড় অর্জন, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে দ্রুত বার্তা আদান-প্রদান করতে পারে।চার মাস আগেও টুইটারের মোট নিবন্ধিত ব্যবহারকারী ছিল ১০ কোটি ৫০ লাখ। এর পরই টুইটার ব্যবহারকারী বাড়ার এ হার সত্যিই উৎসাহজনক বলে মন্তব্য করেছেন গবেষকেরা। তবে এ বাড়ার ব্যাপারটি মোবাইল ফোনের মাধ্যমে বাড়ছে বলে জানা গেছে। দেখা গেছে, নতুন ব্যবহারকারীদের মধ্যে টুইটারে যুক্ত হওয়া শতকরা ১৬ ভাগই মোবাইল ফোনের মাধ্যমে টুইটারে নিবন্ধিত হয়।পাশাপাশি বিভিন্ন মোবাইল ফোনে টুইটারের জন্য রয়েছে বিশেষ প্রোগ্রাম, যার ফলেও ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সর্বশেষ অ্যাপলের আইপ্যাডে টুইটার প্রোগ্রাম যুক্ত হওয়ায় এ সংখ্যা আরও বাড়ছে বলে জানা গেছে। —সিএসমনিটর ডট কম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী