টুইনমস ব্র্যান্ডের অল ইন ওয়ান পিসি বাজারে

সম্প্রতি বাজারে এসেছে তাইওয়ানের টুইনমস ব্র্যান্ডের অল ইন ওয়ান পিসি। এসসিএআই০২১৫-আই৩বি০১ মডেলের এই অল ইন ওয়ান পিসিতে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি ৩.৪০ গিগাহার্টজ প্রসেসর।
সাড়ে ২১ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লের এই পিসিতে রয়েছে ইনটেল বি ৭৫ চিপসেট, এক্সপ্রেস চিপসেট, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিক্স, থ্রি-ডি সাউন্ড সিস্টেম, ডাবল কপার টিউব হিট সিঙ্ক, দুই মেগাপিক্সেল ওয়েবক্যাম, ওয়্যারলেস কীবোর্ড এবং মাউস।
টুইনমস ব্র্যান্ডের নতুন এই পিসি বাজারে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। পিসিটির দাম ৪৫ হাজার টাকা।
বিপণনকারী প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, এই পিসি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এ ছাড়াও প্রায় একই যন্ত্রাংশ দিয়ে ইন্টেল কোর আই ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসরের অল ইন ওয়ান পিসিও বাজারে আসছে।