টুইনমস ব্র্যান্ডের অল-ইন-ওয়ান পিসি বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইনমস অল-ইন-ওয়ান পিসি । ছবি: টুইনমস
টুইনমস অল-ইন-ওয়ান পিসি । ছবি: টুইনমস

টুইনমস ব্র্যান্ডের অল ইন ওয়ান পিসি বাজারে এসেছে। এসসিএআই০২১৫-আই৩বি০১ মডেলের এই অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি ৩.৪০গিগাহার্টজ প্রসেসর।
২১.৫ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লের এই পিসিতে রয়েছে ইনটেল বি ৭৫ চিপসেট, এক্সপ্রেস চিপসেট, চার গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিকস, থ্রি-ডি সাউন্ড সিস্টেম, ডাবল কপার টিউব হিট সিঙ্ক, দুই মেগাপিক্সেল ওয়েবক্যাম, ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস।
টুইনমস ব্র্যান্ডের এই পিসি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ব্র্যান্ড পিসিটি তারা বিক্রি করছে ৪৮ হাজার টাকায়।