টুইনমসের এসএসডি বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের এইচএসএসডি এইচ২ মডেলের সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি। ১২০ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ডিভাইসটিতে থাকছে ৫৫০ এমবিপিএস রিডিং স্পিড ও রাইটিং স্পিড।
সাটা টু কিংবা সাটা থ্রি হার্ডডিস্ক সমর্থন করে এমন যেকোনো কম্পিউটারে টুইনমসের এসএসডি কাজ করে।
দেশে টুইনমসের নতুন এসএসডি বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের দাবি, বিদ্যুত্ সাশ্রয়ী এসএসডি ড্রাইভটি শব্দ ছাড়াই ডাটা প্রসেস করতে পারে। সলিড স্টেট ড্রাইভটির দাম ১৩ হাজার ৫০০ টাকা।