টুইনমসের ডুয়াল কম্বো ডিস্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইনমস ইউএসবি মোবাইল ডিস্কের পাশাপাশি এক্স-৭ মডেলের ডুয়াল ইন্টারফেসের নতুন কম্বো ডিস্ক বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এটি ই-সাটা ও ইউএসবি ২.০ ইন্টারফেস সম্পন্ন এবং ধারণক্ষমতা ৩২ গিগাবাইট। এর ই-সাটা ইন্টারফেসে রিডিং গতি ১১০এমবি/সেকেন্ড এবং রাইটিং গতি ৪০এমবি/সেকেন্ড। এ ছাড়া ইউএসবি ২.০ ইন্টারফেসে রিডিং গতি ৩২এমবি/সেকেন্ড এবং রাইটিং গতি ২৫এমবি/সেকেন্ড। কম্বো ডিস্কটি উইন্ডোজ এমই, ২০০০, এক্সপি, ভিসতা ও সেভেন এবং ম্যাক ওএস ৯.এক্স বা পরের সংস্করণ এবং লিনাক্স কারনেল ২.৪ বা পরের সংস্করণ ইত্যাদি সমর্থন করে। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ২৪ গ্রাম ওজনের ডিস্কটির দাম পাঁচ হাজার ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি