টুইনমসের নতুন ট্যাব বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইনমস ট্যাব
টুইনমস ট্যাব

বাজারে টুইনমস ব্র্যান্ডের একিউ ৭১ মডেলের নতুন ট্যাবলেট বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। সাত ইঞ্চি মাপের ট্যাবটি শুধু ওয়াইফাই নেটওয়ার্ক সমর্থন করে।
ট্যাবলেটটিতে রয়েছে ১ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৮ জিবি মেমোরি।
অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমের ট্যাবটির পেছনে দুই ও সামনে দশমিক ৩ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এর ব্যাটারি ২৫০০ মিলি অ্যাম্পিয়ারের।
ট্যাবের দাম ৪ হাজার ৫০০ টাকা। ট্যাব কিনলে এক বছর বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি।