টুইনমসের নতুন হার্ডডিস্ক বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের রকার সিরিজের পিএইচডিডি আর৩ মডেলের পোর্টেবল হার্ডডিস্ক। ২ দশমিক ৫ ইঞ্চি আকৃতির এই হার্ডডিস্কটিতে রয়েছে ৫৪০০/৭২০০ আরপিএম গতি, আট মেগাবাইট ক্যাশ মেমোরি এবং ইউএসবি ৩ দশমিক শূন্য ইন্টারফেস। ১৫০ গ্রাম ওজনের হার্ডডিস্কটি উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭ ও ৮, ম্যাকিনটোশ ১০.৩এক্স অথবা এর পরবর্তী সংস্করণ এবং লিনাক্স সমর্থন করে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এক টেরাবাইটের তথ্য ধারণসুবিধা হার্ডডিস্কটির দাম সাত হাজার ৫০০ টাকা এবং ৫০০ গিগাবাইটের দাম পাঁচ হাজার ৪০০ টাকা। হার্ডডিস্কটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।