টুইনমসের পোর্টেবল হার্ডডিস্ক বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের হাইপারড্রাইভ ও প্রোলিঙ্ক সিরিজের ৫০০ গিগাবাইট পোর্টেবল হার্ডডিস্ক। ২.৫ ইঞ্চি মাপের ইউএসবি ২ প্রযুক্তির এ হার্ডডিস্ক অ্যালুমিনিয়ামের তৈরি। এ হার্ডডিস্কটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৫০০ গিগাবাইটের দাম ৭২০০ টাকা।