টুইনমসের ‘চাবি’ পেনড্রাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের কে২ মডেলের আকর্ষণীয় একটি পেনড্রাইভ। চাবির মতো দেখতে এই পেনড্রাইভ স্টেনলেস স্টিলের তৈরি হওয়ায় হাত থেকে পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা নেই। পেনড্রাইভটি ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ বলেই জানিয়েছে এটির বিপণন প্রতিষ্ঠানটি। ফলে পানিতে কিংবা ধুলোবালুতেও এই পেনড্রাইভের কোনো ক্ষতি হয় না।প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টিসহ পেনড্রাইভটির ৪ গিগাবাইট মডেলের মূল্য ৫৫০ টাকা, ৮ গিগাবাইটের মূল্য ৮০০ টাকা ও ১৬ গিগাবাইট ১৩০০ টাকা। চাবি আকৃতির এই পেনড্রাইভ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।