টুউউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ বাংলা গালি অভিধান
লেখক: শাম্মী আক্তার
প্রকাশক: সংরক্ষিত পুস্তকালয়
পৃষ্ঠা: ৪২০
দাম: ৬৬৯ টাকা

‘প্রতিটি গালিই হলো একেকটি রূপকালংকার, আর প্রতিটি রূপকালংকার একেকটি কবিতা!’ কথাটি বলেছিলেন ব্রিটিশ
লেখক গিলবার্ট কে. চেস্টারটন। গিলবার্ট যে বিন্দুমাত্র মিথ্যা বলেননি তার প্রমাণ রেখেছেন শাম্মী আক্তার। বিএনপির এই
সাংসদের গালির ভান্ডার এক কথায় ঋদ্ধ। তা আমরা দেখেছি নানা সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে। এই তো ১৯ জুন জাতীয়
সংসদে তিনি আবৃত্তি করলেন একটি গালিময় ও জ্বালাময়ী কবিতা! তাঁর গালিচয়ন শুনে সবাই এক বাক্যে স্বীকার করতে
বাধ্য—রবীন্দ্র-পূর্ব এবং পরবর্তী যুগে এমন গালিমান প্রতিভা দ্বিতীয়টি পায়নি এই বঙ্গদেশ। শাম্মীর একেকটি গালি যেন
একেকটি নিটোল কবিতা! শাম্মীর গালি যেন মৌচাক থেকে আহরিত মধু!
তবে শাম্মী কেবল নিজেই গালাগালি বা মুখ খারাপ করে বসে নেই; তাঁর হাত থেকে বেরিয়ে এল বাংলা সাহিত্যের নবতর
সংযোজন—সংসদ বাংলা গালি অভিধান। এই অভিধানটি শাম্মী লিখেছেন কেবল তোতা পাখিদের জন্যই। এখানেই শাম্মী অনন্য এবং অদ্বিতীয়া। গালি কেন শুধু মানুষের জন্য হবে! পাখিদেরও আছে সমান অধিকার—এই মন্ত্রে দীক্ষিত হয়েই হাতে
কলম তুলে নিয়েছেন শাম্মী। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই নেত্রী উপলব্ধি করেছেন মানুষের জন্য নয়, পাখিদের জন্যই

গালির অভিধান লেখা বেশি প্রয়োজন। মানুষ আসলে বুঝে উঠতে পারেনি গালিও একেকটি কবিতা! তাই পাখিপ্রেমীদের
জন্য এই বই অবশ্য-ক্রীত এবং অবশ্যপাঠ্য। বইটির ভূমিকায় শাম্মী বলছেন, ‘ক্ষমতায় গেলে দেশের সব কোমলমতি
শিশুর জন্য একটা গালি অভিধান লিখব। তারপর সেটা ফ্রি বিতরণ করব। তখন দেখব কোন টুটের টুট বাধা দেয়!’ শাম্মী
বইটি উৎসর্গ করেছেন ‘গালিপ্রেমী টুটদের’।
জয়তু শাম্মী, আপনি চালিয়ে যান! আপনার এই অভিধানের বহুল প্রচারণা কামনা করছি। সবশেষে অভিধানটির ৩৯ নম্বর
পৃষ্ঠা থেকে কয়েকটি গালি উদ্ধৃত করছি, ‘টুট, টুউউউউউউট, টুট, টুউউউউউট...’