টুরিং পুরস্কার জিতলেন কৃত্রিম বুদ্ধিমত্তার জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি জগতের নোবেলখ্যাত পুরস্কার ‘এসিএম এ এম টুরিং অ্যাওয়ার্ড ২০১১’ জিতেছেন ৭৫ বছর বয়সী কৃত্রিম বুদ্ধিমত্তার ন্যতম পথিকৃৎ জুডে পার্ল। তাঁকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনক।সম্প্রতি এসিএম কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত কম্পিউটারবিষয়ক বিশ্বের অন্যতম সংগঠন দি অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারিজের (এসিএম) উদ্যোগে ১৯৬৬ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়। মানুষ এবং যন্ত্রের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত ‘ইনোভেশন দি এনাবলড রিমার্কেবল অ্যাডভান্স ইন দি পার্টনারশিপ বিটুইন হিউম্যানস অ্যান্ড মেশিন’ শীর্ষক কাজের জন্য এবারের পুরস্কার জিতেছেন পিয়ার্ল। আর পুরস্কার হিসেবে ইন্টেল এবং গুগলের সৌজন্যে তিনি পাচ্ছেন দুই লাখ ৫০ হাজার ডলার।ব্রিটিশ গণিতবিদ অ্যালান এম টুরিংয়ের কম্পিউটার বিজ্ঞানে সেরা অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক পার্ল প্রায় ৩০ বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে কাজ করে যাচ্ছেন। ইন্টারেনেটের অন্যতম জনক গুগলের নির্বাহী এবং টুরিং পুরস্কারজয়ী ভিন্ট ক্যার্ফ বলেন, ৩০ বছর ধরে পার্ল যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে কাজটি করে যাচ্ছেন, তা কম্পিউটার শিক্ষার ব্যাপারে দারুন কার্যকরী। এসিএমের পক্ষ থেকে জানানো হয়, পার্লে গবেষণা কম্পিউটার সিস্টেম পরিচালনার ক্ষেত্রে নতুন দিগন্তের পথ দেখিয়েছে। পার্ল ১৯৩৬ সালেইসরায়েলের তেল আবিবে জন্মগ্রহণ করেন।তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক। —এএফপি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী