টেক্সাসে হবে ফেসবুকের পঞ্চম ডেটা সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটারে তৈরি ফেসবুক ডেটাসেন্টারের চিত্র
কম্পিউটারে তৈরি ফেসবুক ডেটাসেন্টারের চিত্র

‘এইমাত্র আমরা ঘোষণা করলাম, আমাদের পঞ্চম ডেটা সেন্টার টেক্সাসের ফোর্ট ওয়র্থে তৈরি করা হবে।’ মঙ্গলবার মধ্যরাতে এই তথ্য পাওয়া যায় সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের দেওয়া পোস্ট থেকে। নিজের পেজে জাকারবার্গ আরও লেখেন, ‘আমাদের ডেটা সেন্টার ফেসবুকের শক্তি জোগাবে এবং আগামী বছর সারা দুনিয়ার শতকোটি মানুষকে যুক্ত করবে।’
এই পোস্ট থেকে জানা যায়, ফোর্ট ওয়র্থের এই ডেটা সেন্টার খুব উন্নত এবং বিদ্যুৎ-সাশ্রীয় হতে যাচ্ছে। এটি শতভাগ পুনঃ নবয়ানযোগ্য শক্তি ব্যবহার করবে। আর এটি টেক্সাসের নতুন বায়ুশক্তির গ্রিডে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করবে। এই ডেটা সেন্টারের যন্ত্রপাতি নকশা ও তৈরি করা হবে ওপেন কম্পিউটার প্রজেক্টের মাধ্যমে।
জাকারবার্গ আরও বলেন, ‘বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা তৈরিতে আমরা নতুন প্রযুক্তির দৃষ্টান্ত স্থাপন করব। পৃথিবীকে আরও বেশি উন্মুক্ত ও সংযুক্ত করার কাজে সহযোগিতা করায় আমরা ফোর্ট ওয়র্থের বাসিন্দাদের কাছে কৃতজ্ঞ।’
নিজস্ব প্রতিবেদক