টেবিলকে টাচস্ক্রিন বানাবে ক্যামেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে লেখা কোনো তথ্য কম্পিউটারে সম্পাদনা করতে চান? এ জন্য জাপানের প্রযুক্তিপণ্য উদ্ভাবক প্রতিষ্ঠান ফুজিত্সু ডিজিটাল একটি পদ্ধতি উদ্ভাবন করেছে। ফুজিত্সুর গবেষকেরা জানিয়েছেন, কাগজে থাকা ছবি বা তথ্য স্ক্যান করবে একটি ক্যামেরা। এরপর প্রজেক্টরের সাহায্যে তা টেবিল বা কাগজের ওপর ফেলে টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। ফুজিত্সুর তৈরি প্রজেক্টরের সাহায্যে টেবিল ছাড়াও কাগজ বা যেকোনো পৃষ্ঠ টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। এভাবে প্রদর্শিত তথ্য কপি, সংরক্ষণ বা সংশোধন করার মতো নানা কাজ করা যাবে।বিবিসির এক খবরে বলা হয়েছে, শিগগিরই ফুজিত্সুর তৈরি বিশেষ এই ক্যামেরা পণ্যটি বাজারে পাওয়া যাবে।এদিকে ফুজিত্সুর গবেষকেরা জানিয়েছেন, কাগজের তথ্য টেবিলের ওপর প্রজেকশনের মাধ্যমে ফেলার পর তা আঙুল ব্যবহার করে প্রয়োজনীয় অংশটুকু কিংবা পুরোটাই নির্বাচন করে দেওয়া যাবে।ট্যাবলেট কম্পিউটার বা বড় আকারের ট্যাবলেট টাচস্ক্রিন ডিসপ্লের মতো এ প্রজেক্টরে দেখানো ছবিগুলো নিয়ে কপি, সংরক্ষণ বা সংশোধনের কাজ করা সম্ভব হবে।