টেরাডাটার সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ‘সি’ লেভেল নির্বাহীদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেরাডাটা করপোরেশন ও বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ও টেরাডাটার স্থানীয় প্রতিনিধি লীডস।‘টেরাডাটা এক্সিকিউটিভ ফোরাম’ নামের এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে ২০ মে।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ ফোরামে প্রধান বক্তা ছিলেন টেরাডাটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) স্টিফেন ব্রবস্ট। তিনি ‘বেস্ট প্র্যাকটিস ইন এন্টারপ্রাইজ ইনফরমেশন ম্যানেজমেন্ট’ বিষয়ে বক্তব্য দেন।বাংলাদেশের ব্যাংকগুলোর ভবিষ্যত্ চ্যালেঞ্জ মোকাবিলায় ডেটা ওয়্যারহাউসের ভূমিকা, এর অভিনব সেবা প্রচলন বিষয়ে এই সেমিনারে আলোচনা করেন স্টিফেন।লীডসের প্রধান নির্বাহী শেখ এ শাহীদ তাঁর বক্তব্যে ব্যাংকগুলোর তথ্যবিষয়ক সমস্যা সমাধানে টেরাডাটার ভূমিকার বিষয়টি তুলে ধরেন।