টেলি মার্কেটিং সেবা দেবে উইন্ডমিল ইনফোটেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডমিল ইনফোটেক লিমিটেডের সঙ্গে গত সোমবার আবাসন প্রতিষ্ঠান অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী উইন্ডমিল অ্যাডভান্সডকে টেলি মার্কেটিং সেবা দেবে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইন্ডমিল ইনফোটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিরুল বাসার, পরিচালক সাব্বির রহমান, অ্যাডভান্সডের পরিচালন পরিচালক দুলাল আবদুল হাফিজ, নির্বাহী পরিচালক তাসলিম উদ্দিন প্রামাণিকসহ অনেকে। —বিজ্ঞপ্তি