টেলিআই বাংলাদেশের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহূত প্রযুক্তিপণ্য সিসিটিভি এবং ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) তৈরি করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান টেলিআই বাংলাদেশে যাত্রা শুরু করেছে। হংকংয়ের প্রতিষ্ঠান টেলিআইয়ের নানা ধরনের প্রযুক্তিপণ্য বাংলাদেশে বাজারজাত করে আসছে আইসিএল। গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে বাংলাদেশের যাত্রা উপলক্ষ্যে সম্প্রতি টেলিআই বাংলাদেশ লিমিটেড এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে টেলিআইয়ের প্রধান নির্বাহী ক্লিফ চ্যান বলেন, ‘গ্রাহকদের আরও উন্নত সেবা দিতেই বাংলাদেশে যাত্রা শুরু করেছে টেলিআই বাংলাদেশ লিমিটেড।’ অনুষ্ঠানে বক্তব্য দেন টেলিআই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ মাহমুদ। অনুষ্ঠানে টেলিআই হংকং ও টেলিআই বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক