টেলিটকের দ্রুতগতির ফ্ল্যাশ রাউটার

ফ্ল্যাশ ব্র্যান্ডের থ্রিজি মডেমের পর এবার দ্রুতগতির মাইফাই ও পকেট রাউটার বাজারে এনেছে দেশের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক।
টেলিটক কর্তৃপক্ষ জানিয়েছে, রাউটারের মাধ্যমে একই সময়ে সর্বোচ্চ ১০টি ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি এর সঙ্গে যুক্ত করা যাবে। এই মাইফাইয়ের ডাউনলোড স্পিড ২১.৬ এমবিপিএস এবং আপলোড স্পিড ৫.৭৬ এমবিপিএস।
ফ্ল্যাশ মাইফাই রাউটার উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করে। এটি প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস হিসেবেও ব্যবহার করা যাবে। এতে রয়েছে ৩২ জিবি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ।
টেলিটক মাইফাই প্রিপেইড প্যাকেজ দিচ্ছে মাত্র তিন হাজার ৬০০ টাকায় যাতে গ্রাহক ৫১২কেবিপিএস গতিতে প্রথম মাসে ১০জিবি থ্রিজি ডাটা বিনামূল্যে পাবে এবং পোস্টপেইড প্যাকেজে মাত্র চার হাজার টাকা যেখানে গ্রাহক ১৭২৫ টাকা ক্রেডিট লিমিট পাবে।