টেলিমেডিসিন সেবা দেবে আয়েশা মেমোরিয়াল ও বিআইআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিমেডিসিনের মাধ্যমে উন্নত স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও স্বাস্থ্যসেবা দিতে ঢাকার আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেড এবং বিআইআইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি হাসপাতালের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং বিআইআইডির প্রধান নির্বাহী শহিদ উদ্দিন আকবর চুক্তিপত্রে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, পরামর্শক খন্দকার মুস্তাফিজুর রহমান। চুক্তি অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার বাইরে তৃণমূল পর্যায়ের মানুষদের উন্নত স্বাস্থ্যসেবা দিতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। —বিজ্ঞপ্তি