টোকিওতে সফটওয়্যার খাতের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও জাপানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সম্প্রতি টোকিওতে হলো বাংলাদেশ-জাপান তথ্যপ্রযুক্তি ব্যবসায় (বিটুবি) বৈঠক। জাপানে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সহযোগিতায় বেসিসের ১৩টি সদস্যপ্রতিষ্ঠান ২৫টি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে তাদের পণ্য ও সেবা তুলে ধরে। এনটিটি ডেটা, ফাস্ট রিটেইলিং, কোয়ালকমের মতো কোম্পানি এতে অংশ নেয়।
বৈঠকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বেসিসের সভাপতি শামীম আহসান ও জেট্রোর জ্যেষ্ঠ পরিচালক তাকাসি সুজুকি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল, সাবেক সভাপতি মাহবুব জামানসহ অনেকে।
বিজ্ঞপ্তি