টোল থেকে বাঁচার উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক এবং সেতুতে যানবাহন চলাচলের জন্য টোল আদায়ের নীতিমালা করেছে সরকার। এই টোলের পরিমাণ সর্বনিম্ন পাঁচ টাকা ও সর্বোচ্চ এক হাজার টাকা। বড় বাস-ট্রাকের পাশাপাশি বাইসাইকেল ব্যবহারের জন্যও টোল দিতে হবে।
(সূত্র: প্রথম আলো, ২৫ মার্চ ২০১৪)

আঁকা: শিখা
আঁকা: শিখা

গালে টোল পড়ে এমন কাউকে সঙ্গে নিয়ে পথ চলুন। কেউ টোল চাইতে এলে বলুন, ‘টোল তো আমার সঙ্গেই আছে!’
টোল প্লাজা/কাউন্টার দেখলেই নিজের বাহন (বিশেষ করে বাইসাইকেল ও মোটরসাইকেল) মাথায় তুলে নিন। মাথার ওপর বাহন দেখলে কে আসবে টোল চাইতে?
টোল প্লাজা/কাউন্টার চালায় এমন কাউকে শ্বশুর বানান। শ্বশুরের সম্পত্তির ওপর দিয়ে যাওয়ার সময় কে কবে টোল দিয়েছে বলুন!
সামনে টোল প্লাজা/কাউন্টার দেখলে গাড়ির পার্টস খুলে ফেলুন। তারপর অপর প্রান্তে গিয়ে রাস্তা পার হোন। আলাদা আলাদা পার্টসের জন্য নিশ্চয়ই টোল দিতে হবে না।